এশিয়ান গেমস হকিতে থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থান পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৪ অক্টোবর, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসের হকি ইভেন্টে সপ্তম স্থান অর্জন করে মিশন শেষ করল বাংলাদেশ পুরুষ দল। গতকাল জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩–০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। ৩য় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথম কোয়ার্টারেই পাওয়া এই গোলের পর আরও আক্রমণাত্মক হকি খেলে পিটার গেরহার্ডের দল। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোর হয় ২–০। ৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩–০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল–সবুজরা।

পূর্ববর্তী নিবন্ধবালক বিভাগে কুতুবদিয়া চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধপাকিস্তানকে হারিয়ে ভারতের স্বর্ণ জয়