ট্রেনের ছাদে ভ্রমণ, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আটক ৮

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চলমান অভিযানে ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের দায়ে আটজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। গতকাল শনিবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় আরএনবি চট্টগ্রাম জেনারেল চৌকির চলমান অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম রেল স্টেশনে দায়িত্বরত আরএনবি সংশ্লিষ্ট ইন্সপেক্টর জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামে আসা ৭৩০ ডাউন মেঘনা এঙপ্রেস এবং ঢাকা থেকে চট্টগ্রাম আসা ২ ডাউন ঢাকা মেইল ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের সময় ওই আট জনকে ধরা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

ট্রেনের ছাদে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অবৈধ ভ্রমণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান আরএনবির ওই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধমিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ৪
পরবর্তী নিবন্ধভূজপুর থানার ধর্ষণ মামলার আসামি পাহাড়তলীতে গ্রেপ্তার