চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা কাবাডি কমিটির প্রথম সভা

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থা কাবাডি কমিটির প্রথম সভা গত ২২ সেপ্টেম্বর কাবাডি কমিটির চেয়ারম্যান উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ হাবিবুর রহমান প্রাং এর সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় শীঘ্রই টুর্নামেন্ট শুরু করার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ কর্মকর্তা (দক্ষিণ) মো. নাজিম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান, মোহাম্মদ ফরিদ আহমেদ, সিনিয়র সদস্য ইবাদুল হক লুলু,সেকান্দর কবির,মাহাবুবুল আলম মুকুল, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, কাবাডি কমিটির ভাইসচেয়ারম্যান সাইফুল আলম খান, যুগ্মসম্পাদক মো. মুশফিকুর রহমান আরমান,মুজিবুর রহমান, আশরাফুল হোসেন মুক্তার, মোহাম্মদ মারুফ,আইনুল কবির জিতু, আবদুল গফুর পন্টিং, মোহাম্মদ ফারুক, মাহাবুব আলম রাজীব,আবসার উদ্দিন,মনতোষ ঘোষ, মো. নাছির, ইঞ্জিনিয়ার কামরুল হাসান আকাশ, এম এ আউয়াল, মো. মোশারফ হোসেন লিটন, রোকসানা বেগম,জনি দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া ফুটবল একাডেমির কমিটি
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট কাল শুরু