নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে ১৯ সেপ্টেম্বর স্কুলের মাঠে ২য় বারের মতো এনজিএইচএস কাপ ক্ল্যাশ সিজন–২ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৪দিন ব্যাপি টুর্নামেন্টে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে টিম রুল ব্রেকার টিম ইকো ফোর্সকে হারিয়ে শিরোপা জয় করে নেয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন না.স.উ.বি. প্রাক্তন ছাত্র সমিতির নির্বাহী সভাপতি এডভোকেট আব্দুর রহমান জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন না.স.উ.বি. প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, না.স.উ.বি.প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেন, না.স.উ.বি.’র প্রধান শিক্ষিকা রোকসানা আক্তার, মুন্না’স একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মহিবুল্লাহ হক মুন্না, এনজিএইচএস কাপ ক্ল্যাশ টুর্নামেন্টের আহ্বায়ক সরকার কামরুল মামুন, টুর্নামেন্টের সদস্যা সচিব সাফাওয়াত সামিন।











