হারায় মন শরতের মেঘে
কাশফুলের সাদা দোলায় এখানে ওখানে–
নদীর পাড়ে তোমার হাতটা চাই
নীল আকাশে মেঘের গল্প করে
বাতাসে শিউলির ঘ্রাণ মৌ মৌ করে।
শিশির ভেজা ঘাসে পা দুটো ভেজে
দূরের নৌকা ঢেউয়ে ঢেউয়ে সেজে,
তোমার চোখে শরতের আলো জ্বলে
নীরবতা যেন কথা কয় ফুলে ফুলে।
দূরত্ব সব মুছে যায় এই ঋতুতে
মনটা ভাসে কাশের সমুদ্রতে,
শরৎ মানেই তো মেঘে ভেসে
কাছে আসা একটু ভালোবাসা।








