সেমিফাইনালে রেলওয়ে স্টেশন কলোনী ও বেপজা পাবলিক স্কুল

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ও বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ। গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ৫০ গোলের বড় ব্যবধানে চর চাক্তাই সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে। বিজয়ী দলের মো. ইয়াসিন ২টি গোল করে। এছাড়া মো. মুসা, মো. আফজাল, মহরম আলী প্রত্যেকে ১টি করে গোল দেয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে স্কুলের মো. ইয়াছিনের হাতে পুরস্কার তুলে দেন বিজেএমইএর স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান শাহিনুর রহমান শাহেদ। বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ ৩০ গোলে সালেহ জহুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। বেপজার পক্ষে মো. নেছারুল, রায়হান মুন্সি ও সামির বিন আজগর প্রত্যেকে ১টি করে গোল করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সামির বিন আজগরের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও মিডিয়া কমিটির আহবায়ক শওকত আজম খাজা। আজ ১৪ সেপ্টেম্বর সোমবার ৩য় ও ৪র্থ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ২.১৫ টায় : মাইজপাড়া মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয় বনাম পাঠানটুলী সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়। বিকাল ৩.১৫ টায় : কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় বনাম কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপে ব্যর্থতায় বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি