তেলের দাম ১০০ ডলার ছুঁই ছুঁই

| বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

পশ্চিম এশিয়াজুড়ে নতুন করে হামলাপাল্টা হামলা শুরু হওয়ায় জ্বালানি সরবরাহ ফের বিঘ্নিত হওয়ার উদ্বেগ তীব্র হয়েছে। এতে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল মূল্য প্রায় ১০০ ডলার হয়ে দাঁড়িয়েছে। গতকাল প্রারম্ভিক লেনদেন শুরু হতেই ব্যারেল প্রতি মূল্য এক ডলারের বেশি বেড়ে যায়। ০২১২ জিএমটিতে ব্রেন্ট ক্রুড ফিউচার্স ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি মূল্য দাঁড়ায় ৯৯ দশমিক ৩৩ ডলারে, একই সময় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্রুডের মূল্য ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৮৭.২৭ কোটি টাকা
পরবর্তী নিবন্ধহরমুজে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের