সিএসইতে লেনদেন ৮৭.২৭ কোটি টাকা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৮৭.২৭ কোটি টাকা। মোট ১,৫১২টি লেনদেনের মাধ্যমে মোট ৮৩.৬০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৯.০৬ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৪৬৮.৬০ পয়েন্ট। সিএসই৫০ মূল্যসূচক ৫.০২ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭৭.৫৩ পয়েন্ট। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ২.৫০ পয়েন্ট কমেছে, যা হলো ৮২০.৪১ পয়েন্ট। সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক ২.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ২,১৪২.৮৬।

গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫০,৮২৩.৮৫ কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৬,১৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৫৩টির। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির, দাম কমেছে ৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

পূর্ববর্তী নিবন্ধলিগ চালুর পাশাপাশি নভেম্বরের মধ্যে সিজেকেএস নির্বাচনের প্রস্তুতি চলছে
পরবর্তী নিবন্ধতেলের দাম ১০০ ডলার ছুঁই ছুঁই