রাঙ্গামাটি রিজিয়ন আয়োজিত চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় খেলায় কাপ্তাই উপজেলা জয় পেয়েছে। গতকাল ৯ সেপ্টেম্বর মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত এ খেলায় কাপ্তাই উপজেলা টাইব্রেকারে ৪–৩ গোলে নানিয়ারচর উপজেলাকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ২–২ গোলে ড্র ছিল। খেলা পরিচালনা করেন মো. হাসমত আলী। এসময় মাঠে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের মেজর মো. আশফানুল হক, কাপ্তাই উপজেলা দলের ম্যানেজার মো. দিলদার হোসেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া অফিসার মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা দলের কোচ মাহবুব হাসান বাবু, প্রাক্তন ফুটবল খেলোয়াড় মো. জামাল উদ্দিন, জেলা ক্রীড়া সচিব আব্দুল করিম লালু এবং কাজী মোশাররফ হোসেন।











