যাত্রীছাউনির পেছনে জঙ্গলে একনলা বন্দুক

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের পাশে চকরিয়া সরকারি কলেজের মেইন গেটসংলগ্ন যাত্রীছাউনির পেছনের জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। র‌্যাব১৫ জানায়, চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চকরিয়া সরকারি কলেজের মেইন গেটের পাশের যাত্রী ছাউনির পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি অবৈধ অস্ত্র বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছেএই তথ্যের ভিত্তিতে র‌্যাব১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

পরে যাত্রীছাউনির পেছনের জঙ্গলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনীয় পুনর্বাসনের মাধ্যমে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর ওপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধচাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সভা