বোয়ালখালীতে সাংবাদিক-এএনসি স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ

| বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডীস্থ চৌধুরী পাড়ায় আবদুল নূর চৌধুরী স্মৃতি সংসদের সাথে চট্টগ্রাম সাংবাদিক একাদশের এক প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় আবদুল নূর চৌধুরী স্পোর্টস জোনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে স্থানীয় দল ৩২ গোলে জয়লাভ করে। এর আগে প্রধান অতিথি হিসেবে ম্যাচের উদ্বোধন করেন আবদুল নূর চৌধুরী স্পোর্টস জোনের চেয়ারম্যান, প্রবাসী ব্যবসায়ী সাইফুদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক, ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ্‌ চৌধুরী, স্পোর্টস জোনের কন্সালট্যান্ট স্কয়ার ফিট এর সিইও সরওয়ার উদ্দিন চৌধুরী, পরিচালক কাবেল হোসেন সম্রাট, ক্রীড়া সংগঠক ফুহাদ বিন হাকিম, স্পোর্টস জোন পরিচালক রেজাউল করিম চৌধুরী (মুনছুর) প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজেকেএ ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের ক্যাম্প সম্পন্ন
পরবর্তী নিবন্ধকাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল