কোয়ান্টাম তত্ত্ব বাস্তবতার নতুন ব্যাখ্যা ও বিজ্ঞানের নীরব বিপ্লব

অর্ক রায় সেতু | বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞানের সেই শাখা, যা আমাদের মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কণা তথা অ্যাটম ও সাবঅ্যাটমিক কণাগুলোর আচরণ ব্যাখ্যা করে। এটি এমন একটি তত্ত্ব, যা বাস্তবতার স্বরূপ নিয়ে আমাদের দীর্ঘদিনের বিশ্বাস ও অভ্যাসগত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ জানায়। যখন নিউটন তার গতিসূত্র দিয়ে পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেন, তখন মানুষ ভেবেছিল, সব কিছুরই একটি নির্দিষ্ট নিয়ম আছে, এবং মহাবিশ্ব একটি ঘড়ির মতো নিখুঁতভাবে কাজ করে। কিন্তু বিশ শতকের শুরুতে কিছু জ্যোতির্বৈজ্ঞানিক ও কণার আচরণ ব্যাখ্যা করতে গিয়ে দেখা গেলএই নিয়মগুলো ক্ষুদ্র জগতে আর কার্যকর নয়। এর মধ্য দিয়ে সূচনা হয় এক নতুন বিপ্লবের, যার নেতৃত্ব দেন প্ল্যাঙ্ক, আইনস্টাইন, বোর্ন, শ্রডিঙ্গার, হাইজেনবার্গ, ডির‌্যাক, এবং ফাইনম্যানের মতো বিজ্ঞানীরা। কোয়ান্টাম তত্ত্বের জন্ম ঘটে মূলত ১৯০০ সালে, যখন ম্যাক্স প্ল্যাঙ্ক ব্ল্যাকবডি রেডিয়েশন সমস্যা সমাধানের জন্য বলেছিলেন যে, শক্তি নিরবিচারে নয় বরং নির্দিষ্ট কোয়ান্টাম আকারে নির্গত হয়। এরপর ১৯০৫ সালে আইনস্টাইন তার ‘ফোটোইলেকট্রিক এফেক্ট’ ব্যাখ্যায় দেখানআলো একটি তরঙ্গই শুধু নয়, বরং এটি কণার মতোও আচরণ করে, যার নাম তিনি দেন ‘ফোটন’। এই দ্বৈত প্রকৃতিকে বলা হয় ‘ধিাবঢ়ধৎঃরপষব ফঁধষরঃু’। এরপর ইরভিন শ্রডিঙ্গার তাঁর বিখ্যাত তরঙ্গ সমীকরণ দিয়ে বোঝান যে, একটি কণার অবস্থান আসলে একটি সম্ভাব্যতা, যার মানে আমরা কোনো কণার অবস্থান ১০০% নিশ্চিতভাবে বলতে পারি না, শুধু তার সম্ভাব্য অবস্থানই গণনা করা যায়। হাইজেনবার্গের ‘অনিশ্চয়তা নীতি’ সেই ধারণাকে আরও জোরালো করে তোলেযেখানে বলা হয়, আমরা একসঙ্গে কোনো কণার গতি এবং অবস্থান নির্ভুলভাবে জানতে পারি না। এর মানে হলো, প্রকৃতির গভীরে রয়েছে এক অবিচ্ছেদ্য অনিশ্চয়তা, যা আমাদের পূর্বপুরুষদের পদার্থবিজ্ঞানের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। এই তত্ত্বের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো ‘সুপারপজিশন’। এর মাধ্যমে বোঝানো হয় যে, একটি কণা একাধিক অবস্থায় একসঙ্গে থাকতে পারে, যতক্ষণ না কেউ সেটিকে পর্যবেক্ষণ করে। এই ধারণার শ্রেষ্ঠ রূপক উদাহরণ হলো শ্রডিঙ্গারের বিখ্যাত ‘মেড়াল পরীক্ষা’, যেখানে বলা হয় একটি মেড়াল একসঙ্গে জীবিত এবং মৃত, যতক্ষণ না আমরা বাক্স খুলে দেখি। এই পর্যবেক্ষণনির্ভর বাস্তবতা এক প্রকার দর্শনীয় আলোচনাও তৈরি করে, কারণ প্রশ্ন ওঠেবাস্তবতা কি শুধু তখনই সৃষ্টি হয়, যখন আমরা সেটিকে দেখি? পরবর্তী আরেকটি চমকপ্রদ ধারণা হলো কোয়ান্টাম এনট্যাংগেলমেন্ট, যেটি আইনস্টাইন ব্যঙ্গ করে বলেছিলেন “ংঢ়ড়ড়শু ধপঃরড়হ ধঃ ধ ফরংঃধহপব”। এটি এমন এক অবস্থা, যেখানে দুটি কণা এমনভাবে জড়িত থাকে যে, একটির অবস্থা পরিবর্তিত হলে অন্যটির অবস্থাও তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হয়, তা তারা আলোর গতিতে পরস্পর থেকে দূরে থাকলেও। এটি ক্লাসিকাল পদার্থবিজ্ঞানের নিয়মকে পুরোপুরি উল্টে দেয়, কারণ সেখানে কোনো তথ্য এত দ্রুত পৌঁছানোর কথা নয়। এরপর আসে কোয়ান্টাম টানেলিং, যার মাধ্যমে একটি কণা এমন স্থানেও প্রবেশ করতে পারে, যেখানে তার প্রবেশের জন্য প্রয়োজনীয় শক্তি নেই বলেই মনে হয়। এ ধারণা বর্তমানে আধুনিক ট্রানজিস্টর, ফ্ল্যাশ মেমোরি এবং পারমাণবিক ফিউশন প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি এখন বাস্তব জীবনে কোয়ান্টাম তত্ত্বের প্রয়োগ দেখি, তাহলে স্পষ্ট হয় যে, এই তত্ত্ব ছাড়া আধুনিক সভ্যতার অনেক কিছুই অচল। যেমন, লেজার প্রযুক্তি, আধুনিক কম্পিউটার প্রসেসর, মোবাইলের সেমিকন্ডাক্টর চিপ, গজও স্ক্যানার, এচঝ সিগন্যাল ঠিক রাখতে কোয়ান্টাম ঘড়ি, এমনকি সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সোলার প্যানেলএসব সবই কোয়ান্টাম তত্ত্বের সফল প্রয়োগ। তবে কোয়ান্টাম তত্ত্বের সবচেয়ে আশাব্যঞ্জক প্রয়োগ হতে পারে কোয়ান্টাম কম্পিউটার, যা ভবিষ্যতের তথ্য প্রযুক্তিতে বিপ্লব ঘটাবে। এই কম্পিউটার ‘কিউবিট’ নামে এক ধরনের কণার ওপর নির্ভর করে, যা একসঙ্গে একাধিক অবস্থায় থাকতে পারে, ফলে এটি প্রচলিত কম্পিউটারের চেয়ে লক্ষ লক্ষ গুণ দ্রুত হিসাব করতে সক্ষম। এড়ড়মষব, ওইগ, গরপৎড়ংড়ভঃ ইতোমধ্যে কোয়ান্টাম কম্পিউটার তৈরি নিয়ে গবেষণায় নিয়োজিত। ভবিষ্যতে এই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিপ্টোগ্রাফি, ঔষধ আবিষ্কার, এবং জলবায়ু মডেলিংয়ের মতো বহু ক্ষেত্রেই বিপ্লব ঘটাতে পারে। এইভাবে কোয়ান্টাম তত্ত্ব শুধু পদার্থবিজ্ঞানের চর্চা নয়, বরং মানব সভ্যতার অগ্রগতির এক মৌলিক স্তম্ভ হয়ে উঠছে। কোয়ান্টাম তত্ত্ব আমাদের শেখায় যে, বাস্তবতা অনেক বেশি জটিল, রহস্যময় এবং সম্ভাবনাময়। আমাদের চেনা জগতের সীমার বাইরে রয়েছে এক অদ্ভুত কিন্তু বিজ্ঞাননির্ভর বাস্তবতা, যা আমরা প্রতিদিন ব্যবহার করছি, বুঝতে পারি বা না পারি। তাই কোয়ান্টাম তত্ত্ব শুধু বিজ্ঞানের নয়, এটি দর্শন, প্রযুক্তি এবং মানবিক বোধেরও এক নীরব বিপ্লব।

পূর্ববর্তী নিবন্ধনূরের নবী
পরবর্তী নিবন্ধরাতুলের সাফল্য