নূরের নবী জন্ম নিলেন
রবিউলের চাঁদে,
ওফাত হলেন একই দিনে
পরান শুধু কাঁদে।
মরুর বুকে জন্ম নিয়ে
জ্বালেন জ্ঞানের বাতি,
উম্মতেরই ভালোবেসে
করেন দীনের সাথি।
মিথ্যা আর অন্যায় যত
দিলেন দূরে ঠেলে,
শান্তির বাণী দেন ছড়িয়ে
ভালোবাসা ঢেলে।
কোরআনেরই বাণী নিয়ে
দিলেন সঠিক শিক্ষা,
নবীর পথে চলার মাঝে
পায় জীবনের দীক্ষা।
নবীর প্রেমে মন যে মোদের
ভরে উঠে সুখে,
হাশরের দিনে চায় শাফায়াত
নবীজিরই মুখে।








