আইআইইউসি’র সীরাতুন্নবী (সা.) মাহফিল আজ

| বুধবার , ৯ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উদ্যোগে (আইআইইউসি) এক আলোচনা সভা আজ বুধবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক থাকবেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মোশতাক ফয়েজী। প্রধান অতিথি থাকবেন ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সভাপতিত্ব করবেন প্রো ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-ইমাম ম্যানসন বিচিত্রা বিপণী ব্যবসায়ী সমিতির নির্বাচন
পরবর্তী নিবন্ধসিবিইউএফটি’র ফিন্যান্স কমিটির সভা