চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে গতকাল মঙ্গলবার পবিত্র ঈদ–ই–মিলাদুন্নবী পালন করা হয়। এ উপলক্ষে মেডিকেল কলেজ ও নার্সিং ইনষ্টিটিউট/কলেজের ছাত্র–ছাত্রীদের অংশ গ্রহণে হামদ্–নাত, কেরাত প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, উদযাপন কমিটির চেয়ারম্যান মো. হারুন ইউসুফ, মেম্বার মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (প্রশাসন) ডা.মো. মহিউদ্দিন, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন, পরিচালক ( মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ. কে. এম. আশরাফুল করিম, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, কর্মকর্তা–কর্মচারী ও ছাত্র–ছাত্রীবৃন্দ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে হাসপাতালের কেন্দ্রিয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












