টেস্ট টার্মিনালে উদ্বোধন হলো ‘হ্যাপি আওয়ার’ ও ‘মানডে ম্যানিয়া’ ক্যাম্পেইন

| রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সর্ববৃহৎ এক্সপেরিয়েন্স মল মেরিডিয়ান কোহিনূর সিটির লেভেল ৯এ অবস্থিত আধুনিক ডাইনিং ডেস্টিনেশন টেস্ট টার্মিনালে উদ্বোধন হলো নতুন দুটি ক্যাম্পেইন : ‘হ্যাপি আওয়ার’ ও ‘মানডে ম্যানিয়া’। অতিথিদের ডাইনিং এক্সপেরিয়েন্সকে আরও সমৃদ্ধ ও উপভোগ্য করে তুলতে আয়োজিত এই অনুষ্ঠানে স্বসপরিবারে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তফা কামাল পাশা, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ ফাহিম, টেস্ট টার্মিনালের রেস্টুরেন্ট মালিকবৃন্দ, অপারেশন ম্যানেজারসহ মেরিডিয়ান গ্রুপের আরও অনেকে।

অনুষ্ঠানে টেস্ট টার্মিনালের পক্ষ থেকে জানানো হয়, হ্যাপি আওয়ার ক্যাম্পেইনের আওতায় প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন রেস্টুরেন্টে থাকছে বাই অ্যান্ড গেট ফ্রি, স্টুডেন্ট অফার, ক্যাশ ডিসকাউন্টসহ আরও আকর্ষণীয় আয়োজন। অন্যদিকে, মানডে ম্যানিয়া ক্যাম্পেইনের মাধ্যমে প্রতি সোমবার অতিথিরা উপভোগ করতে পারবেন বাই অ্যান্ড গেট ফ্রি, ক্যাশ ডিসকাউন্ট এবং এক হাজার টাকার রিপিট পারচেজে পাঁচশো টাকার ফুড ভাউচার পাওয়ার সুযোগ।

নতুন এই দুই ক্যাম্পেইনের মাধ্যমে টেস্ট টার্মিনাল তার অতিথিদের জন্য প্রতিটি ভিজিটকে আরও আনন্দময় করে তুলতে চায় যেখানে মাল্টিকুইজিন ডাইনিং এক্সপেরিয়েন্সের সঙ্গে যুক্ত হবে আকর্ষণীয় অফার, আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো সময় হয়ে উঠবে আরও উপভোগ্য। উল্লেখ্য, মেরিডিয়ান কোহিনূর সিটি সোমবার মার্কেট বন্ধ থাকলেও টেস্ট টার্মিনাল অতিথিদের জন্য খোলা থাকে। এখন হ্যাপি আওয়ার ও মানডে ম্যানিয়ার বিশেষ অফারে সেই অভিজ্ঞতায় যুক্ত হলো নতুন মাত্রা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিসিক শিল্প মালিক সমিতির জরুরি সভা
পরবর্তী নিবন্ধরাউজানে ফ্রি চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশন