ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি ও সিইও নুরুল আফছার দুই ক্যাটাগরিতে পুরস্কৃত

কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস

| বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০৩ পূর্বাহ্ণ

ইলেক্ট্রো মার্ট গ্রুপের ডিএমডি ও সিইও মো. নুরুল আফছার অসাধারণ নেতৃত্ব, কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক উৎকর্ষ এবং কমনওয়েলথ অঞ্চলে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘কমনওয়েলথ কর্পোরেট লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন।

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনের মিলেনিয়াম গ্লস্টার হোটেল লন্ডন কেনসিংটনের কনজারভেটরি রুমে চতুর্থ কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক উন্নয়ন, পেশাগত উৎকর্ষ এবং কমনওয়েলথ কমিউনিটিতে অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করে। এই অনুষ্ঠানে কমনওয়েলথজুড়ে থাকা ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, পেশাজীবী, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা মিলিত হন।

লন্ডনের মেয়র, লেসোথোর হাই কমিশনার মোসুয়ে লেতুমা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা মো. নুরুল আফছারের হাতে সম্মাননা প্রতীক ও সনদ তুলে দেন। ৩৩ বছরেরও বেশি গৌরব এবং কর্মময় জীবনে মো. নুরুল আফছার সবসময় উদ্ভাবনী, অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে সমৃদ্ধ করেছেন।

এ স্বীকৃতির জন্য আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মো. নুরুল আফছার। তিনি বলেন, আমরা বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে জেএম সেন হলে চার দিনব্যাপী জন্মাষ্টমী উৎসব শুরু
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে মিলাদুন্নবী (সা.) মাহফিল