সিএসইতে লেনদেন ৫১.৭৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১২:২৫ অপরাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৫১.৭৩ কোটি টাকা। ১,১৯৮ টি লেনদেনের মাধ্যমে মোট ১.৮৩ কোটি শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৬০.৬৯ পয়েন্ট কমেছে, যা হলো ১৫,১৩০.৩৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৩.০৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৯১.৯১ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৯৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮৩৮.৫২ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ৪৯.৮৯ পয়েন্ট কমেছে, যা হলো ২,১৫৩.৯৫। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৩,১৬৯.৩০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০২,৭৩৫.৯১ কোটি টাকা। সিএসইতে ৬১৫ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৬২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১০৮ টির, দাম কমেছে ৩৮ টি আর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

পূর্ববর্তী নিবন্ধবায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা মোশাররফ করিম
পরবর্তী নিবন্ধভারতকে অবশ্যই পাকিস্তানের সঙ্গে পানি বণ্টন চুক্তি মেনে চলতে হবে : হেগের আদালত