৫ সেপ্টেম্বরের লংমার্চ ও লালদীঘি মাঠের সমাবেশ সফল করার আহ্বান

মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:৫৮ পূর্বাহ্ণ

অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ জনগণের ন্যায্য দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ ও লালদীঘি ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার নগর জামায়াতের কার্যালয় বিআইএ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, মহানগরী জামায়াতের সেক্রেটারি ও লংমার্চ বাস্তবায়ন কমিটি চট্টগ্রামের আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

সভায় বক্তারা বলেন, জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ জনগণের ন্যায্য দাবিগুলো এখনো যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। এসব দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫ সেপ্টেম্বরের ঢাকাচট্টগ্রাম লংমার্চ ও লালদীঘি ময়দানের সমাবেশ থেকে জনগণের ন্যায্য দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করা হবে। জনগণের দাবি বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে অন্য কোনো পথ নেই। কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, ইসলামী ছাত্রশিবির মহানগর উত্তর সভাপতি মুমিনুল হক, জসিম উদ্দিন আজাদ, আমির হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, ফারুকে আযম, . আ ম ম মসরুর হোসাইন, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মকবুল আহমদ, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, এম এ গফুর, আহমেদ খালেদুল আনোয়ার, সুলতান আহমদ, আব্দুল হান্নান, মোস্তাক আহমদ, মাওলানা মফিজুল হক, আমান উল্লাহ আমান, আহমাদুল হক, মোহাম্মদ ইলিয়াছ, ডা. পারভেজ ইকবাল শরীফ, ওয়াসি উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিডিএ সিবিএর সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ে রাজনীতি করেছে