রাসুলের (সা.) আদর্শ ও শিক্ষা জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান

টইটংয়ে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

| বুধবার , ২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:৫৪ পূর্বাহ্ণ

টইটং ইউনিয়নের অন্তর্গত পারিবারিক, সামাজিক ও সেবামূলক সংস্থা ‘অধ্যক্ষ মাওলানা মুহাম্মদুল্লাহ ফিরোজ ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পশ্চিম টইটং রওজাতুন্নবী (সা.) মডেল হেফজখানা মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা মো. নোমান। সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউল হক শফিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুচ ছত্তার, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক ও ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা সাইফুল ইসলাম এবং টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মর্তুজা আলী। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মিশকাতুর রহমান গালিব।

বক্তারা তাদের বক্তব্যে প্রিয় নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সা.) এর সুন্নাহ, আদর্শ ও নৈতিক শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠতে কুরআনসুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি মহানবী (সা.) এর উত্তম চরিত্র ও আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে উৎসাহ ও অনুপ্রেরণা হিসেবে অংশগ্রহণ সনদপত্র প্রদান করা হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পশ্চিম টইটং রওজাতুন্নবী (সা.) মডেল হেফজখানার শিক্ষক হাফেজ আজিজুল হাকিম এবং পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মুহাম্মদ আয়াতুল্লাহ আল মারুফ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (সা.) আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি আসবে
পরবর্তী নিবন্ধআমিনুল ইসলাম হাশেমীর মানবকল্যাণমুখী দর্শন আজও সমাজে জীবন্ত ও প্রেরণাদায়ী