জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা গতকাল মঙ্গলবার পরিদর্শন পরবর্তী ছাত্র–শিক্ষকদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)। প্রধান অতিথি ছিলেন, সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মাজিআ)। বিশেষ অতিথি ছিলেন, সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমদ শাহ (মাজিআ)। এছাড়া আরও উপস্থিত ছিলেন আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, আনজুমান এডুকেশন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নু ক ম আকবর হোসেন, সদস্য সচিব প্রফেসর আবু সালেহ মুহাম্মদ নঈম উদ্দীন, প্রফেসর মোহাম্মদ গোফরান সাহেব, মোহাম্মদ সামশুদ্দিন, মোহাম্মদ গিয়াস উদ্দিন শাকের, মোহাম্মদ কমর উদ্দীন সবুর, মোহাম্মদ হোসাইন খোকন, মুহাম্মদ আনোয়ারুল হক, জামেয়ার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আব্দুল আলীম রেজভী, উপাধ্যক্ষ ড. এ টি এম লিয়াকত আলী, আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনসারী, মুফতী আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, আল্লামা কাজী মুহাম্মদ ছালেকুর রহমান আলকাদেরী, ড. মোহাম্মদ কামাল উদ্দিন আযহারী, ড. মোহাম্মদ নাছির উদ্দিন, আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মুহাম্মদ আবুল হাছানাত, মুহাম্মদ এয়াকুব হোসাইন প্রমুখ।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ) অ্যাসেম্বলি শেষে জামেয়ার দুই বছর মেয়াদী কামিল ও কামিল মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের দস্তারে ফজিলত প্রদান করেন। এছাড়া হুজুর কিবলা (মাজিআ) ফাযিল, কামিল ও কামিল মাস্টার্স স্তরে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষক–শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মৌসুম ভাল, পানিও প্রচুর, জমিও উর্বর বীজ বপন করার এখনই উপযুক্ত সময়। জামেয়ার শিক্ষক–শিক্ষার্থীদের সমন্বয়েই হতে পারে অভিষ্ট লক্ষ্য অর্জনে পৌছার কাঙ্খীত প্রয়াস। জামেয়া সমগ্র বিশ্বে সুন্নি মুসলিম উম্মাহর জন্য ঈমান, আক্বীদার, বিশ্বস্ত ও নির্ভরতার এক অনন্য কেন্দ্রস্থল। ভবিষ্যতে জামেয়ার এ সাফল্যের ধারা অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের নির্দেশ প্রদান পূর্বক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক নসিহত প্রদান করেন এবং জামেয়ার এ ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। শেষে জামেয়া কনফারেন্স হলে সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ), আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মাজিআ) ও সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমদ শাহ (মাজিআ) শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মাশায়েখে হযরাত কর্তৃক অর্পিত এ দায়িত্ব আমানতদারীর সাথে পালন করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রা.) কর্তৃক প্রতিষ্ঠিত মহান এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গাউসে জামান পীরে বাঙাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।









