লায়ন্স ক্লাব অব চিটাগাং মহানগরের ২০২৬–২০২৭ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান গত ২৮ আগস্ট নগরীর জামালখানস্থ সিনিয়র’স ক্লাবে অনুষ্ঠিত হয়। ১ম পর্বে ২০২৫–২০২৬ সেবাবর্ষের ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারি লায়ন শিমুল নন্দীর সঞ্চালনায় সভায় লায়ন পার্থ ভট্টাচার্য্য ২০২৬–২০২৭ সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন কামরুল হুদা চৌধুরীর হাতে গংগেবল হস্তান্তর করেন। ২য় পর্বে ক্লাব সেক্রেটারি লায়ন নারায়ণ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি লায়ন কামরুল হুদা চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়াটার এডমিন লায়ন অশেষ কুমার উকিল, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, গভর্নর এডভাইজার লায়ন ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন উত্তম কুমার দাশ, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন নরোত্তম চন্দ্র সাহা, জোন চেয়ারপার্সন লায়ন পরেশ কুমার চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন রতন কুমার শীল, গভর্নর এডভাইজার লায়ন ইঞ্জিনিয়ার ঝুলন কুমার দাশ, জোন চেয়ারপার্সন (উইথ ক্লাব) লায়ন অহিদুল ইসলাম সিকদার, লায়ন অনুপ সেন, জোন চেয়ারপার্সন লায়ন সুব্রত বিকাশ চৌধুরী, লায়ন সাগর মল্লিক, লায়ন মোজাম্মেল হক চৌধুরী, লায়ন নুরুল কবির, সদ্যবিদায়ী ট্রেজারার ইফতেখারুল আলম, বর্তমান ট্রেজারার লায়ন নারায়ণ চন্দ্র দেব বর্মন, লায়ন সুমন চৌধুরী, লায়ন সাজু পালিত, লায়ন সুমন কান্তি চৌধুরী, লায়ন সুজন কান্তি পাল, লায়ন আবুল বাসার চৌধুরী, লায়ন অ্যাড. প্রদীপ কুমার দত্ত প্রমুখ। সভায় বক্তারা ২০২৬–২০২৭ সেবাবর্ষের জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটনের কল ‘কমিটমেন্ট’ এর উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।









