বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আবদুর রহমান (১৮) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তিনি চেচুরিয়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আবদুর রহমান তাদের ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আবদুর রহমান পরিবারের একমাত্র সন্তান ছিলেন। অটোরিকশা চালিয়ে সংসারের ভরণপোষণে সহযোগিতা করতেন। এ বিষয়ে বাঁশখালী থানার এসআই মো. আরিফ হোসেন বলেন, অটোরিকশা চালক আবদুর রহমানের মৃত্যুতে অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের সম্মতিতে তাকে দাফন করা হয়েছে।









