পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মা.জি.আ.), আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ) ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (মা.জি.আ)’র ছদারতে ২৬ আগস্ট অনুষ্ঠিত জুলুছে ছাহেবজাদা আলী হাসান মাহমুদ তাসকিনকে সাথে নিয়ে অংশগ্রহণ করেন মেসার্স তৈয়্যবীয়া ফার্মের চেয়ারম্যান ও আধ্যাত্মিক, অরাজনৈতিক, মানবসেবামূলক সংস্থা ইমাম শেরে বাংলা (রহ.) ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ। এই সময় উপস্থিত ছিলেন এডভোকেট নাছির উদ্দীন, মুহাম্মদ আব্দুর রহিম সওদাগর, মাওলানা শায়ের তারেক রেজা কাদেরী, শায়ের বোরহান উদ্দিন তালুকদার, শায়ের মুহাম্মদ ইকবাল হাসান ক্বাদেরী, মুহাম্মদ ইমরান হোসাইন ক্বাদেরী, মুহাম্মদ মহসিন ক্বাদেরী, মুহাম্মদ আমিরুজ্জামান, মুহাম্মদ মিজান রেজা ক্বাদেরী, মুহাম্মদ আকিব রেজা ক্বাদেরী, মুহাম্মদ ত্বোহা ক্বাদেরী, মুহাম্মদ নুরুল্লাহ মাহির, আহসান হাবিব, মুহাম্মদ মেহেদী হাসান, শায়ের মুহাম্মদ মনির ক্বাদেরী, মুহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ আকিব রেজা কাদেরী, সালেহ আহমদ মেম্বার, মুহাম্মদ আবদুল কাদের, এস এম নুরুল আমিন, মুহাম্মদ শাহজাহান ভান্ডারী, মুহাম্মদ রাকিব, মুহাম্মদ ইমন প্রমুখ। এ সময় দেশের সুনামধন্য শায়েরবৃন্দ নাতে মোস্তফা (দ.) পরিবেশন করেন। আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ বলেন, জশনে জুলুছে ঈদ–এ মিলাদুন্নবী (দ.) নতুন কোনো অনুষ্ঠান নয়। জশনে জুলুছ উদযাপন সুন্নাতে ইলাহী, সুন্নাতে সাহাবায়ে কেরাম ও আউলিয়ে কেরাম। যুগে যুগে দেশে দেশে ঈদ–এ মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। যারা ঈদ–এ মিলাদুন্নবী (দ.) মানে না, তারা পথভ্রষ্ট। এদের কাছ থেকে দূরত্ব বজায় রেখে আমাদেরকে ঈমান ও আকীদা হেফাজত করতে হবে। তিনি আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক চট্টগ্রামে আয়োজিত লক্ষ লক্ষ সুন্নী জনতার জশনে জুলুছে সামিল হয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করেন।












