রংপুর ডিভিশন ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে মাংস ও মাংসজাত পণ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি ও এর ক্ষতিকর প্রভাব বিষয়ক সেমিনার গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ শাহীন আলম সরকারের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্সেস এন্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. মো: মনিরুল ইসলাম।
সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. মো: ফয়সাল। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অর্থ সম্পাদক প্রকৌ. মো: আল আমিন ইসলাম। মূল আলোচক অধ্যাপক ড. মো: মনিরুল ইসলাম মাইক্রোপ্লাস্টিকের মতো অদৃশ্য ঝুঁকি কীভাবে আমাদের খাদ্যশৃঙ্খল, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে–এমন গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির বিষয়সমূহ পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। সভার সভাপতি অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম খান বলেন, নিরাপদ খাদ্য শুধু রোগমুক্ত খাদ্য নয়; বরং উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতিটি ধাপে দূষণ নিয়ন্ত্রণ করাও নিরাপদ খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। সোলায়মান হোসেনের কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌ. মো: আবু বক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য ড. মো: কামরুল ইসলাম। প্রশ্নত্তোর পর্বে অংশগ্রহণ করেন– নির্বাহী সদস্য ড. মো: কামরুল ইসলাম, ডা: লায়লা বেগম।
আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোতালেব হোসেন প্রামানিক, দপ্তর সম্পাদক প্রকৌ. মো: শহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক মো: শফিকুল ইসলাম, মোছা: হেনা বেগম, মোছা: রাবেয়া খাতুন, ডা: আব্দুর রউফ, সিফাত সুলতান, উত্তম কুমার রায়, গোপাল চন্দ্র রায়, মো: সাদমান ইশরাক, সারিকা সরকার সাবা, মো: মমিনুর রহমান, মো: মোস্তাফিজুর রহমান, লাবনী আক্তারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রেস বিজ্ঞপ্তি।











