চট্টগ্রাম বোট ক্লাবে সিবিসি মিনিবার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত ২৯ আগস্ট ক্লাবের এক্স–অফিসিও মেম্বার ও কমান্ড্যান্ট এন্ড কমান্ডিং অফিসার, বাংলাদেশ নেভাল একাডেমি কমডোর মোহাম্মদ শফিউল আজম প্রধান অতিথি এবং ক্লাবের এক্স–অফিসিও (মেম্বার কর্ড) ও বানৌজা ঈসা খান এর অধিনায়ক ক্যাপ্টেন আ. ন. ম. ইশতিয়াক জাহান ফারুকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় ক্লাবের স্পোর্টস সাব–কমিটির আহ্বায়ক ওমর এফ. সিদ্দিকী (আবির) ও স্পোর্টস সাব–কমিটির সহ–আহ্বায়ক ক্যাপ্টেন রাকীব মোহাম্মদ হাবীব এবং ক্লাবের সেক্রেটারি লেঃ কমান্ডার মো. আশিক আহমেদ অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে সিবিসি ব্লু ১–০ গোলে সিবিসি ব্ল্যাকের বিপক্ষে জয়লাভ করে। দ্বিতীয় ম্যাচে সিবিসি মেরুন ২–০ গোলে সিবিসি গ্রীণের বিপক্ষে জয়লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।












