চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবলের ট্রফি উন্মোচন

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:১৮ পূর্বাহ্ণ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল আজ ৩১ আগস্ট বিকাল ৪.৩০টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনালে অংশ নেবে কল্লোল সংঘ গ্রীন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। এ উপলক্ষে গতকাল রোববার হ্যান্ডবল টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের অধিনায়ক মো. আলমগীর ও কল্লোল সংঘ গ্রীণের অধিনায়ক জনি দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি ও সিজেকেএস সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল কমিটির সদস্য সচিব মো. হারুন অর রশীদ, সদস্য আমির হোসেন মানিক, মহসিন আলী বাদশা। চব্বিশের গণঅভ্যুত্থান হ্যান্ডবল কমিটির চেয়ারম্যান এনামুল হক ও সম্পাদক হারুন অর রশিদ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করছেন।

পূর্ববর্তী নিবন্ধফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তঃআসর ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধসেমি থেকে বিদায় নিল বাংলাদেশ এইচপি দল