মা শিশু ও হাসপাতালে বিদায় সংবর্ধনা

| সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হকের চাকুরী থেকে অবসর উপলক্ষে গতকাল রোববার মেডিকেল কলেজের লেকচার গ্যালারীতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডা. মো. নূরুল হকের ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মময় জীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি তার এই দীর্ঘ কর্মময় জীবনের স্মৃতি চারণ করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তব্য রাখেন ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ সাগির, মো. হারুন ইউসুফ, ডা. মোহাম্মদ সারোয়ার আলম, মোহাম্মদ আবুল হাশেম, প্রফেসর ডা. অনুপম বড়ুয়া, প্রফেসর ডা. . এস. এম. মোস্তাক আহমেদ, প্রফেসর ডা. আনোয়ারুল হক, প্রফেসর ডা. তাহেরা বেগম, প্রফেসর ডা. মো. জালাল উদ্দিন, প্রফেসর ডা. আবদুল কাইয়ুম চৌধুরী, প্রফেসর ডা. অলক কুমার নন্দী, প্রফেসর ডা. বাবুল ওসমান, প্রফেসর ডা. আবুল কাশেম, প্রফেসর ডা. অলক কান্তি বিশ্বাস, প্রফেসর ডা. সাইফুদ্দিন সিদ্দিকী সুজা, প্রফেসর ডা. কামরুল হাসান, প্রফেসর ডা. মো. খোরশেদ আলম, প্রফেসর ডা. মোজাম্মেল হক শরিফি, মোহাম্মদ রফিকুল আলম, মো. মনজুরুল আলম চৌধুরী, প্রিন্সিপাল ঝিনু রানী দাশ, দিলরুবা আক্তার ও বেলাল উদ্দিন।

অনুষ্ঠানে পরিচালকের (প্রশাসন) সহধর্মিনী সহযোগী অধ্যাপক ডা. মোছা. সাবিনা ইয়াসমিন ও মেয়ে ডা. নওশিন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. . কে. এম. আশরাফুল করিম ও মোহাম্মদ মোশাররফ হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার উন্নয়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে