সকল ভেদাভেদ ভুলে দল ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে

প্রস্তুতি সভায় সরওয়ার জামাল এমপি

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ৩১ আগস্ট, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ১৩ আনোয়ারা কর্ণফুলী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে জনতার জিয়া হিসেবে বাঙ্গালী জাতির হৃদয়ে স্থান করে নিয়েছে । তারই সুযোগ্য উত্তরসূরী বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রীর তারেক রহমানও বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিরোধী আন্দোলনের সফল নায়ক থেকে এ দেশের প্রধানমন্ত্রীর নির্বাচিত হয়েছে। তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় এসে শহীদ জিয়ার ন্যায় এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি বিশেষ মহল সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদেরকে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দল এবং এদেশের আপামর জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে হবে। তিনি আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি গতকাল রোববার তৈলারদ্বীপ নিজ বাসভবনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্য রাখেন এম মনজুর মনজুর উদ্দিন চৌধুরী, শফিকুল আলম চৌধুরী চৌধুরী, জাকারিয়া জকু,অ্যাডভোকেট ফৌজুল আমিন, মোজাম্মেল হক ভিপি, মোহাম্মদ শাহজাহান, নাজিম চৌধুরী মুন্সী, জাহেদ চৌধুরী, ইউনুচ চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী, মুসা খান, এডভোকেট আব্দুর রহিম, মোহাম্মদ সাইফুল ইসলাম, নুর আলী, মোহাম্মদ জসিম, বদরুল হক চৌধুরী, বদিউল আলম, আব্দুল জলিল, মো. শিপু , প্রদীপ ধর, লোকমান শাহ, ইলিয়াস করিম মিঠু, মোঃ মানিক, মো. হেফাজ উদ্দিন, ইকবাল হায়দার চৌধুরী, হারেচ আহমেদ, মোহাম্মদ ফারুক, নঈম উদ্দিন চৌধুরী, ওয়াহিদ সুমন, আসাদুজ্জামান সাজ্জাদ, অহিদুল ইসলাম চৌধুরী, ইকবাল হোসেন জুয়েল, মো. হাসেম শাহরিয়া ইকবাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস কাল