চুয়েট দিবস কাল : ক্লাব ফেস্ট ও জ্বালানি বিষয়ক লেকচার

| রবিবার , ৩০ আগস্ট, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২৪ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। প্রথম দিন অনুষ্ঠিত হবে ক্লাব ফেস্ট ও জ্বালানি বিষয়ক লেকচার। চুয়েটের একাডেমিক ভবন৫ সংলগ্ন এলাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ক্লাব ফেস্ট। এদিকে আগামীকাল সোমবার দুপুর ২টায় একাডেমিক কাউন্সিল কক্ষে এনার্জি সিকিউরিটি, সাসটেইনেবলিটি অ্যান্ড ইনোভেশন : দ্য রোল অফ ইউনিভার্সিটিজ ইন শেপিং এশিয়াজ এনার্জি ফিউচার বিষয়ে এই লেকচার অনুষ্ঠিত হবে। ২৪ তম চুয়েট দিবসে লেকচার আয়োজনে রিসোর্স পার্সন হিসেবে থাকবেন মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আজুয়ান বিন মাওনসার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচরণদ্বীপ দরবারে ওরশ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবান্দরবান ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে চক্ষু শিবির