মহান নবী দিবস আজ

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তাফা (.) এর ইহজগতে আবির্ভাব দিবস ৫৭০ ইংরেজি ২৯ আগস্ট স্মরণে বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র উদ্যোগে মহান নবী দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার ঢাকা হাইকোর্ট মাজার শরীফ মসজিদ থেকে দুপুর ১টায় ঢাকা প্রেস ক্লাব অভিমুখে পদযাত্রা/র‌্যালি শুরু হবে। পরে বাংলাদেশ মেডিকল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে বিকেল ৩টা থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, পেশাজীবী ও দেশিবিদেশি বিভিন্ন দরবারের পীর উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য মহান নবী দিবসের উদ্যোক্তা আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ) আহবান জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধরোসাংগিরি উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের পুনর্মিলনী