বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবা ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

বাঁশখালী থানার অপারেশন অফিসার (এস আই ) মো. আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি তল্লাশি করা হয়। তল্লাশির সময় ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক পরিবহন, সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধঈমানী জ্ঞানে সমৃদ্ধ হয়ে রাসূল (সা.) এর আদর্শ বিশ্বময় ছড়িয়ে দিতে হবে