রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা গত ২৫ আগস্ট সকালে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পর্ষদের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অনজন বৈদ্য। সহকারী শিক্ষক কামরুল হাছানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য রহিম উল্লাহ চৌধুরী, সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শওকত হোসেন, শিক্ষক প্রতিনিধি আমেনা বেগম, প্রাক্তন শিক্ষার্থী বোরহান উদ্দিন চৌধুরী। সভায় সকল শিক্ষক–শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। সন্তানের লেখাপড়ার প্রতি অভিভাবকদের আরও যত্নবান হতে হবে।
সভায় বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি বৃদ্ধি ও সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের উপর গুরুত্বারোপ করেন। এ সময় বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয় এবং অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সভাপতি ও বিদ্যালয় সংশ্লিষ্টরা।










