চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি অভিষেক

| শনিবার , ২৯ আগস্ট, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) – এর ৫ম কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি থিয়েটার ইনস্টিটিউটে চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিগত ৮ বছর ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন, গবেষণা সংস্কৃতি তৈরি এবং উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য প্রদান ও উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিইউআরএইচএস।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সিইউআরএইচএস’র উপদেষ্টা ও চবি ভূগোল বিভাগের অধ্যাপক ড. অলক পাল, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড ফারাহ জাহান, মেরিন সায়েন্সের অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী, সিইউআরএইচএস এর মডারেটর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান।

শুভেচ্ছা বক্তব্য দেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষক নুসরাত আফরিন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক শেখ মোহাম্মদ সায়েম, সিইউআরএইচএস এর সভাপতি সানজিদা হক প্রিমা ও সাধারণ সম্পাদক অমিত চৌধুরী। সমাপনী বক্তব্যে নব নিযুক্ত সভাপতি দিদারুল ইসলাম মহসিন আগামী দিনে সংগঠনের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। উল্লেখ্য সিইউআরএইচএস ২০১৯ থেকে চট্টগ্রাম বিশ্বিদ্যালয়ে গবেষণা ও উচ্চতর শিক্ষা নিয়ে কাজ করছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ হামিদুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা