ভয়েস হান্ট সিজন-৩ এর গ্রুমিং সেশন

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

নতুন কণ্ঠশিল্পীদের দক্ষতা বিকাশ ও সংগীতজ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ভয়েস হান্ট সিজন৩’এর গ্রুমিং সেশন। এতে প্রতিযোগীদের শুদ্ধ উচ্চারণ, বাচিক উপস্থাপনা এবং ব্যান্ডের গানের ধরন ও পরিবেশনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। গতকাল রোববার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে গ্রুমিং সেশন অনুষ্ঠিত হয়। সেশনে প্রশিক্ষক ছিলেন জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও বাচিকশিল্পী ফারুক তাহের।

তিনি প্রতিযোগীদের শুদ্ধ উচ্চারণ, শব্দের স্পষ্টতা, কণ্ঠের ব্যবহার এবং গানের পাশাপাশি বাচিক উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন। এছাড়া ফিডব্যাক ব্যান্ডের ভোকালিস্ট রায়হান আল হাসান ব্যান্ডের গান, ব্যান্ড সংগীতের বৈশিষ্ট্য, গানের পরিবেশনা ও ভোকাল পারফরম্যান্সের বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের প্রশিক্ষণ দেন। গ্রুমিং সেশনে প্রধান অতিথি ছিলেন বারৈয়ারহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার। ভয়েস হান্ট সিজন৩’এর আহ্বায়ক এস এম শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অসীম চন্দ বাপ্পি। উপস্থিত ছিলেন চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়, লায়ন প্রবীর দত্ত, ‘ভয়েস হান্ট সিজন৩’এর সদস্য সচিব রুবেল বড়ুয়া, যন্ত্রশিল্পী সংস্থার অর্থ সম্পাদক পিযুয সেন, সংগঠনের সদস্য ও কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমের মধ্যেই মারা যান অভিনেত্রী অনন্যা
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭৫.১৫ কোটি টাকা