পলিটেকনিক ইনস্টিটিউটে বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১৫ আগস্ট, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গত ১৩ মে শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। বিকাল ৩টায় কর্মসূচি উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা। ইনস্টিটিউটের প্রাঙ্গণ, মাঠ ও আবাসিক এলাকায় বিভিন্ন জাতের বনজ, ঔষধি ও ফলদ বৃক্ষ রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ জাবেদ ইকবাল, উপাধ্যক্ষ প্রকৌশলী সুব্রত দাশ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ে বাউবির নতুন শিক্ষার্থীদের বরণ
পরবর্তী নিবন্ধপটিয়ায় আওয়ামী লীগের সাবেক নেতা গ্রেপ্তার