আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শনী ১৪ আগস্ট শুরু

| রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১১:২১ পূর্বাহ্ণ

স্বাধীন কিউরেটর শারমিলি রহমানের পরিকল্পনায় আয়োজিত আন্তঃবিভাগীয় প্রদর্শনী ‘অ্যালগোরিদ্মিকবডিস’ এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রদর্শনীতে এমন সব শিল্পীদের কাজ তুলে ধরা হয়েছে, যারা বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যালগরিদমিক ব্যবস্থা কীভাবে দৈনন্দিন জীবন, শারীরিক উপস্থিতি, আচরণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে প্রভাবিত ও রূপদান করে, তা অন্বেষণ করেন। প্রদর্শনীটি আগামী ১৪ আগস্ট আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে শুরু হবে। চলবে ১৮ আগস্ট পর্যন্ত। পাঁচ দিনব্যাপী আয়োজনে প্রদর্শনী ও জনসাধারণের অংশগ্রহণের নানা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের এর পরিচালক ব্রুনো লাক্রাম্প। শারমিলি রহমানের কিউরেট করা এবং জিহান করিমের কারিগরি সহায়তা ও পরিচালনায় আয়োজিত ‘অ্যালগোরিদ্মিকবডিস’ অস্তিত্বের এ‘হাইফেনেটেড’ বা দ্বৈত অবস্থাকে অর্থাৎ ডিজিটাল ও ভৌত জীবনের মধ্যকার চলমান মিথস্ক্রিয়াকে পর্যালোচনা করে। প্রদর্শনীতে নাজনীন আহমেদ, দীপ্তি দত্ত, সাদিয়া মরিয়ম, জয়ন্তী রায়না, রাজীব দত্ত, ফাহিম হাসিন, ওয়ালিদ সাদ্দাম এবং সৌম্য সাহারের শিল্পকর্ম স্থান পাবে। প্রদর্শনীতে পারফর্মেটিভ ভিডিও ইনস্টলেশন, হাইব্রিড বা মিশ্র মাধ্যমের শিল্পকর্ম, হলোগ্রাফিক প্রজেকশন এবং নিমগ্ন অডিওভিজ্যুয়াল ও ইন্টারঅ্যাক্টিভ পরিবেশের সমন্বয় ঘটানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৫৪ রানে অলআউট হয়ে ইনিংসে হারল টাইগাররা
পরবর্তী নিবন্ধশাবনূরকে বিয়ের দাবি যুবকের, নায়িকা বললেন ‘স্বপ্নের বাসর’ হয়েছিল