আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে ২০তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশন আগামী ১৩ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত থাইল্যান্ডের পাথুম থানিতে কোচ প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করছে। এ কর্মসূচিতে প্রশিক্ষণ গ্রহণের জন্যে মনোনীত হয়েছেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিজেকেএস কাউন্সিলর মো. লুৎফুল করিম সোহেল। উল্লেখ্য মো. লুৎফুল করিম সোহেল বাংলাদেশ সেপাক টাকরো জাতীয় দলের কর্মকর্তা হিসেবে মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও নেপাল সফর করেন। প্রেস বিজ্ঞপ্তি।












