এস.এম.গিয়াস উদ্দিন

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ডা. আফসারুল আমীন স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক,চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আজীবন সদস্য এস.এম. গিয়াস উদ্দিন (৪৪) গোসাইলডাঙ্গা নিজ বাসভবনে গতকাল রোববার দিনগত রাতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে….রাজিউন)। তিনি স্ত্রী, কন্যা, ৩ ভাই, ২ বোন, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ জোহর বহুতলা কলোনী মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে গোসাইলডাঙ্গা ফকিরহাট পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ডা. আফসারুল আমীন স্মৃতি সংসদের সভাপতি ডা. আরিফুল আমীন, সহসভাপতি সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আসিফ খান, শেখ নওশেদ সারোয়ার পিল্টু, শেখ মহিউদ্দিন বাবু শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ৯০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ
পরবর্তী নিবন্ধ‘আবদুল গাফফার খান ছিলেন আদর্শবাদী রাজনীতিক’