বান্দরবানের থানচি উপজেলায় সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আইনশৃক্সখলা বাহিনী ও স্থানীয়দের তথ্যমতে, আলীকদম থেকে ১৩ সদস্যের একটি পর্যটক দল মোটরসাইকেলে করে ডিম পাহাড় হয়ে তিন্দু যায়। পরে সেখান থেকে লাংলোক ঝরনা ভ্রমণের উদ্দেশ্যে নৌকায় রওনা দেয়। পথে রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীর প্রবল স্রোতে পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকায় থাকা অন্য পর্যটকেরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছে এক পর্যটক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপাথর এলাকায় নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এক পর্যটক নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সমন্বয়ে উদ্ধার অভিযান চলমান রয়েছে।












