চারিয়া পাড়া দরবারে ছালামত আলী শাহ্‌ আমিরী’র ওরশ

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:৪২ পূর্বাহ্ণ

চারিয়া পাড়া দরবার শরিফের উদ্যোগে গত ২০ জুলাই ও ২১ জুলাই ২ দিনব্যাপী আলহাজ্ব শাহসূফি ডা. ছালামত আলী শাহ্‌ আমিরী (.)’র বার্ষিক ওরশ শরীফ নগরীর উত্তর আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ২০ জুলাই অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন শাহসূফি মাওলানা আখতার কামাল শাহ্‌ আল মাইজভান্ডারী। আলোচক ছিলেন আল্লামা হাছান রেজা আলকাদেরী, শাহসূফি সৈয়দ আহমদুল হক মাইজভান্ডারী। ২১ জুলাই জিকিরে ছেমা ও কাওয়ালী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন শাহ্‌সূফি সৈয়দ ফখরুদ্দিন শাহ্‌ আমিরভাণ্ডারী। সভাপতিত্ব করেন্ব সুলতান সালাউদ্দিন দুলাল আমিরী। উপস্থিত ছিলেন ছাগির শাহ্‌ আল হাসনাত আমিরী, কামরুল ইসলাম। ছেমা মাহফিলে কাওয়ালী পরিবেশন করেন মাঈনুদ্দীন সাবিদ কাওয়াল, নুর উদ্দিন কাওয়াল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভারী বৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ