চাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি অধ্যায়ের শুরু

প্রাথমিক শিক্ষক সমিতির অনুষ্ঠানে এরশাদ উল্লাহ এমপি

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৯:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার অবসরপ্রাপ্ত শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ। প্রধান অতিথি বলেন, সে সকল শিক্ষক অবসরে গেছেন তাঁরা জ্ঞানের বিস্তারে কর্মজীবনে নিরলস পরিশ্রম করে গেছেন। চাকরি থেকে অবসর মানে সব শেষ নয়, বরং নতুন একটি অধ্যায়ের শুরু। সুশিক্ষিত জাতি গঠনের শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তাই শিক্ষকরা সব সময় সমাজে সমাদৃত।

উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি তৌহিদুল হাছান। শিক্ষক ইসমাত ফারজানা ও মো. ফারুক ইসলামের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ ও দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির নির্বাহী সভাপতি সুমন কুমার দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন। উপস্থিত ছিলেন থানার ওসি মোজাফ্‌ফর হোসেন, সাহিদা আকতার শেফু, হাজি আবু আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সভা