আনোয়ারার পূর্ব বোয়ালিয়াতে প্রত্যাশী’র সহযোগিতায় সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পূর্ব বোয়ালিয়ার রূপসী বাংলা কমিউনিটি হলে অনুষ্ঠিত উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন–চট্টগ্রাম–১৩ আসনের এমপি সরওয়ার জামাল নিজাম। প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং প্রত্যাশী’র পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন সহকারি পরিচালক (মাইক্রোফিন্যান্স), মো: মাজিদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (মাইক্রোফিন্যান্স) হোসেন আহমেদ, মো. খোরশেদ আলম, আনোয়ারা এরিয়ার এরিয়া ম্যানেজার শেখ ফরিদ মহিউদ্দিনসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি সরওয়ার জামাল নিজাম এমপি বলেন, সামপ্রতিক বন্যায় যে সংকট তৈরি হয়েছে সেখানে প্রত্যাশীর এই খাদ্য সামগ্রী কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সহযোগিতা হবে। এছাড়াও প্রত্যাশী নারী নেতৃত্বের জন্য যে ভাবে কাজ করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। প্রত্যাশী’র নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন– সামপ্রতিক সৃষ্ট দূর্যোগ প্রত্যাশী আর্তমানবতার পাশে থাকার যে ধারাবাহিক কাজ সেটা সব সময় চালিয়ে যাবে। তিনি উপস্থিত সকলের কাছে সংক্ষেপে প্রত্যাশীর ৪৩ বছরের কর্মযজ্ঞ তুলে ধরেন। এ সময় উপস্থিত ১৫০০ ক্ষতিগ্রস্থ মানুষকে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, মুড়ি, ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিন সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












