ডবলমুরিং মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা শিক্ষনুরাগী লালখান বাজার চানমারি রোড নর্দান কমর গার্ডেন নিবাসী এ কে এম সাইফুর রহমান গত ২২ জুলাই সকাল ১০.৩০ টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, কবি আশফাকুর রহমান বিপ্লবসহ এক পুত্র, তিন মেয়ে ও নাতি–নাতিনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার বাদে আছর পাঠানটুলী গায়েবী মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পাঠানটুলীস্থ গায়েবী মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












