চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) অফিসার সমিতির প্রীতি ফুটবল ম্যাচ গত ২২ জুলাই বুধবার বিকালে বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হয় অফিসারদের দুটি টিম–ফ্যালকন একাদশ ও ঈগল একাদশ। খেলায় ঈগল একাদশ ৬–৫ গোলে ফ্যালকন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। এই সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবুল কালাম, প্রধান প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্ত্তী, সিভাসু অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাবেক সভাপতি মো. ইয়াছিন চৌধুরী, ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. কাজী রোখসানা সুলতানা এবং অফিসার সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন প্রমুখ। ঈগল একাদশের টিম ম্যানেজার ছিলেন অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান এবং ফ্যালকন একাদশের টিম ম্যানেজার ছিলেন অফিসার সমিতির সাবেক সভাপতি মো. ইয়াছিন চৌধুরী। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ উভয় দলকে ট্রফি প্রদান করা হয়। এছাড়া, চ্যাম্পিয়ন এবং রানার্সআপ উভয় দলের সকল খেলোয়াড়কে পদক ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়।












