হাটহাজারী উন্নয়ন নাগরিক কমিটির আলোচনা সভা

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের এক আলোচনা সভা গত ২২ জুলাই সংগঠনের সভাপতি মো. নুরুন নবী চৌধুরী নুরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো, জাহেদ উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুনউররশীদ। তিনি বলেন, হাটহাজারীর উন্নয়নে সকলকে ঐক্যমত থাকতে হবে। বর্তমান প্রধান যে সমস্যাগুলো তা চিহ্নিত করে সকলের সমন্বয়ে সমাধানের পথ খুঁজে নিতে হবে। সভায় সংগঠনের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার হারুন উর রশীদ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বক্তব্য রাখেন মো. হাবিব উল্লাহ চৌধুরী, অধ্যক্ষ অজয় দে, আহাম্মদ ছগির, আনোয়ার আজাদ, বেলায়েত হোসেন, কামাল উদ্দিন, মো. রাশেদ আজাদ, হাসান চৌধুরী, সাইদুর রহমান আজাদ,আবু সৈয়দ, রিমন কান্তি মুহুরী, মো. মহিউদ্দিন, মো. আকতার হোসেন, অ্যাডভোকেট মো. আলী চৌধুরী, আজম উদ্দিন, মো. আলী, বশির আহমেদ, আলী আকবর, রণি, মিন্টু জীবন, ইব্রাহিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ভারী বৃষ্টি ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধবাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জাতিসংঘের আইওএমের প্রতিনিধিদল