ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় তিন মাস বন্ধ থাকবে

খাগড়াছড়িতে বন্যা

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কিস্তি আদায় আগামী তিন মাস বন্ধ থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। গতকাল বুধবার বিকালে খাগড়াছড়ি জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানান তিনি। তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক আগামী তিন মাস সকাল প্রকার ক্ষুদ্রঋণ আদায় বন্ধ থাকবে। কোনো বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ক্ষুদ্রঋণ আদায় করলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস ও অতিরিক্ত জেলা প্রশাসক মো.জাবের হোসেন। প্রেস ব্রিফিংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর ঋণ মওফুকের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার অনুরোধ জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের পাশে বিভিন্ন সংগঠন
পরবর্তী নিবন্ধপারমাণবিক চুক্তির জন্য ইসরায়েলকে স্বীকৃতি