আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুঁড়ে মারা সেই বিচারককে বদলি

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের একটি আদালতে শিক্ষানবিশ নারী আইনজীবীকে পেপারওয়েটের আঘাতে আহত করার ঘটনার এক দিন পর বিচারককে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সুজন মিয়াকে বদলির এ তথ্য জানানো হয়। খবর বিডিনিউজের।

উপসচিব (প্রশাসন) এএফএম গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আইন ও বিচার বিভাগে বিভাগের বিচার শাখাএ সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে তাকে বৃহস্পতিবার বিকালের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

গোপালগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, বিচারক মো. সুজন মিয়াকে আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করার আদেশের চিঠি আমরা পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধদুই গাড়ির মাঝখানে চাপা পড়ল মোটরসাইকেল,প্রাণ গেল যুবদল নেতার
পরবর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ২