ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে ওমরাহ হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা গত ২১ জুলাই অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণকারী ওমরাহ হজযাত্রীদের প্রয়োজনীয় ধর্মীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (সেলস) আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আজিম আলী। বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আব্দুল্লাহ আল ফরহাদ, আব্দুল্লাহ আল জুনায়েদ ও মোহাম্মদ রিজভী। উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (প্লান্ট) ইঞ্জিনিয়ার সোহেল তালুকদার, ডিজিএম (সেলস) কামরুজ্জামান, ডিজিএম (অডিট) মোস্তাফিজুর রহমান, এজিএম (ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন) মো. আমান উল্লাহ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তাই হজ বা ওমরাহ পালনের আগে প্রত্যেক মুসলিমের প্রয়োজনীয় মাসআলা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করা। এ ধরনের প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক কর্মশালা সঠিকভাবে ইবাদত পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাপনী পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ ওমরাহ যাত্রীদের নিরাপদ সফর ও ইবাদত কবুলে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












