ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আ. লীগ নেতা নাজিম গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ জুলাই, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন তার গ্রামের বাড়ি ভাটিয়ারী এলাকায় অবস্থান করছে। এর ভিত্তিতে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হামলার ঘটনাসহ থানায় একাধিক মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপেকুয়ার রূপাইখালে অবৈধ বাঁধ অপসারণ শুরু